মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ল্যাম্পস

দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ল্যাম্পস

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ল্যাম্পস পিএলসি।

‎ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

‎সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ বাংলাদেশ ল্যাম্পস পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১৬ টাকা ৫ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমস পিএলসির দর বেড়েছে ৯ দশমিক ৭২ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সমতা লেদার, এপেক্স স্পিনিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, এপেক্স ফুড, ফনিক্স ইন্স্যুরেন্স ও ফারইস্ট নিটিং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST