সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়াম

দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়াম

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নাহি অ্যালুমিনিয়াম লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।‎
‎জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩০২ বারে ২৫ লাখ ৭৬ হাজার ৫২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ২ লাখ টাকা।

‎তালিকায় ২য় স্থানে থাকা ইভেন্স টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ২৩৮ বারে ১ কোটি ৬১ লাখ ৪৮ হাজার ৫৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৭ কোটি ৩৩ লাখ টাকা।


‎তালিকার ৩য় স্থানে থাকা কপারটেকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৬৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৩২ বারে ৩১ লাখ ৩৮ হাজার ৬৮০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৪৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –এপেক্স স্পিনিংয়ের ৮.৪২ শতাংশ, বিডি অটোকারের ৮.২৩ শতাংশ, আমান ফিডের ৭.৮৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.২৫ শতাংশ, একমি পেস্টিসাইডের ৬.৬৭ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৬.২১ শতাংশ ও লাভেলো আইসক্রীমের ৫.৪৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST