বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

শাহজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

শাহজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আজ বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৫২ পয়সা।

একই সময়ে ব্যাংকটির সমন্বিতভাবে শেয়ার প্রতি সমন্বিত নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২ টাকা ২৮ পয়সা, যা আগের বছর ছিল ৮ টাকা ৩ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৭ পয়সা।

আগামী ২৪ মে, ২০২৬ বেলা ১১টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST