বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

যুদ্ধ বিরতির প্রভাবে সূচকের বড় উত্থানে চলছে লেনদেন

যুদ্ধ বিরতির প্রভাবে সূচকের বড় উত্থানে চলছে লেনদেন

আজকের পুঁজিবাজার:দীর্ঘদিন যুদ্ধ চলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের স্বস্তি দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের এই খবরে বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে এবং এর ইতিবাচক প্রভাবে গত কদিনের তুলনায় ব্যপক উত্থান দিয়ে লেনদেন শেষ করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (০৮ এপ্রিল) বাজারটিতে বেড়েছে ৩৬৭ টি কোম্পানির শেয়ারের দর। লেনদেনের পরিমান ছাড়িয়েছে ৯৯১ কোটি ৫৯ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬১ দশমিক ০৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩১৭ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩০ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫৪ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৯৯১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৯৭ কোটি ০১ লাখ টাকা টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৩ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৬৭ টি কোম্পানির, বিপরীতে ১৫ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST