রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

জেড ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জেড ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২০ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

এর ফলে সোমবার (৩০ মার্চ) থেকেই আলহাজ্ব টেক্সটাইল ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে।

এদিকে, ক্যাটাগরি পরিবর্তনের কারণে কোম্পানিটির শেয়ারের বিপরীতে ঋণ সুবিধা (মার্জিন লোন) না দিতে ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে ডিএসই ও সিএসই। এ নির্দেশনা বুধবার থেকে কার্যকর হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST