শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক

দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনটেক লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ ইনটেক লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬ পয়সা বা ৪ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি।

দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি । কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের দর বেড়েছে ৩ দশমিক ০৯ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানী, জনতা ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান, শাইনপুকুর সিরামিক্স, আমান কটন ফাইবার্স পিএলসি এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST