বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
শেষ কার্যদিবসে পুঁজিবাজারে পতন, কমেছে লেনদেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজে বড় অঙ্কের শেয়ার নিচ্ছেন আজিজ মোহাম্মদ ভাই জুলাই গণআন্দোলন ছিল বাকস্বাধীনতার দাবিতে: বিরোধীদলীয় নেতা বিনিয়োগ খাতে যৌথ উদ্যোগে সিটি ব্রোকারেজ ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট কারখানা আধুনিকায়নে বড় বিনিয়োগে যাচ্ছে আলহাজ টেক্সটাইল তারেক রহমান প্রধানমন্ত্রীর শপথ নিলেন, ৪৯ সদস্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা ১৬১ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর সিদ্ধান্ত প্রিমিয়ার সিমেন্টের লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পুঁজিবাজারে নিশ্চিত মুনাফার একমাত্র খাত মেয়াদী মিউচুয়াল ফান্ড প্রাইম ব্যাংকে নতুন সিইও নিয়োগ
শেষ কার্যদিবসে পুঁজিবাজারে পতন, কমেছে লেনদেন

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে পতন, কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩১৩ শেয়ারের দর কমেছে। টাকার অংকে লেনদেনের পরিমান কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৩ দশমিক ২০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৬৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ১৮ পয়েন্ট কমে ১০৯৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১২ দশমিক ১৬ পয়েন্ট কমে ২০৯৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫৫৯ কোটি ৯৯ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৩৫ কোটি ৭৭ লাখ ৮৪ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৬টি কোম্পানির, বিপরীতে ৩১৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST