মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিমটেক্স

লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিমটেক্স

আজকের পুঁজিবাজার:দেশের প্রধান পুঁজিবাজারে   সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
‎সূত্র মতে, রবিবার (০৮ ফেব্রুয়ারি) সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি কোম্পানিটি ২০কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
‎এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির ১৮ কোটি ৭৯ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৮ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি।

‎এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-ইসলামী ব্যাংক বাংলাদেশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ,ব্র্যাক ব্যাংক,ফাইন ফুডস,মুন্নু ফেব্রিক্স, সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST