বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

পুঁজিবাজারে লুটপাটের রাজনীতি আমরা চাই না: জামায়াত আমির

পুঁজিবাজারে লুটপাটের রাজনীতি আমরা চাই না: জামায়াত আমির

আজকের পুঁজিবাজার:বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘ধোঁকাবাজি, ব্যাংক ডাকাতি কিংবা পুঁজিবাজারে  লুটপাটের রাজনীতি আমরা করতে চাই না। আমাদের রাজনীতি দেশের মালিক হওয়ার জন্য নয়, দেশের সেবক হওয়ার জন্য।’

মঙ্গলবার রাতে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় জামায়াতের আমির বলেন, ‘৫ তারিখের আগপর্যন্ত সবচেয়ে দুঃখকষ্ট পাওয়া দল হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।’দোষারোপ, তোষামদি, ধোঁকা–মিথ্যাবাদী ও ফ্যাসিবাদী কায়দার রাজনীতি থেকে দেশকে বের করে আনতে হবে। আমরা সকল ধর্ম ও শ্রেণির মানুষের সঙ্গে কথা বলেছি, আশ্বস্ত করেছি, সাহস জুগিয়েছি—এ দেশে সবাই সমান, অধিকারও সমান।

সমাবেশে জামায়াতের আমির বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আগামীর প্রজন্মের জন্য হিংসামুক্ত, ঐক্যের বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। জালিমকে কারও দিকে হাত বাড়াতে দেব না।’

সমাবেশের এক পর্যায়ে জামায়াতের আমির গোপালগঞ্জে-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসনে জামায়াতের প্রার্থী মো. আব্দুল হামিদের হাত উঁচু করে জনতার উদ্দেশে বলেন, ‘আমি এই তাঁর হাতটি উঁচু করে ধরলাম—আপনারাও তাঁর জন্য লড়বেন।’

জামায়াতের আমির শফিকুর রহমান আরও বলেন, ‘অতীতে আমাদের সঙ্গে যা যা হয়েছে, আমরা তা দলের পক্ষ থেকে মাফ করে দিয়েছি। আমরা আমাদের কথা রেখেছি।’

মঙ্গলবার রাত পৌনে ১০টায় দিকে অনুষ্ঠিত ওই পথসভাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের নেতা–কর্মীরা মিছিল নিয়ে জড়ো হন। জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে বাসস্ট্যান্ড মোড় এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST