সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে  সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৫ ফেব্রুয়ারি)  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন সিটি ব্যাংক পিএলসি কোম্পানিটি ৮০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

‎এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ঢাকা ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৪২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৪১ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

‎এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-ব্র্যাক ব্যাংক পিএলসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রবি আজিয়াটা পিএলসি, সায়হাম কটন মিলস লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST