শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক

লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক

‎আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ মার্চ)  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন সিটি ব্যাংক পিএলসির ২৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

‎এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি। কোম্পানিটির ২১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, সামিট অ্যালায়েন্স, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, একমি পেস্টিসাইড লিমিটেড ও লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST