রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

লাভেলোর লভ্যাংশ অনুমোদন

লাভেলোর লভ্যাংশ অনুমোদন

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুড্স এন্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকালে হাইব্রিড প্লাটফর্মের মাধ্যমে কোম্পানির নিবন্ধিত অফিস এবং ফ্যাক্টরী ময়মনসিংহের ভালুকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৬ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। যার ১১ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

সোমবার কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান দাতিন শামীমা নার্গিস হক। উক্ত সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাতো’ ইঞ্জিনিয়ার মো. একরামুল হক সভার কার্য বিবরণী উপস্থাপন করেন এবং কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয় ও ভবিষৎকর্ম সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ভবিষ্যতও কোম্পানির সাফল্য ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ারহোল্ডারগণ ফিজিক্যালি ও ভার্চুয়ালি ১৪তম বার্ষিক সাধারণ সভায় মতামত প্রদান করেন ও ২০২৪-২০২৫ হিসাব বছরের জন্য সুপারিশকৃত ১৬ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন। যার মধ্যে ১১ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

এছাড়াও শেয়ারহোল্ডারগণ কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি থেকে ২০০ কোটিতে উত্তীর্ণের অনুমোদন সহ অন্যান্য এজেন্ডায় অনুমোদন প্রদান করেছেন।

এজিএমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মুহসীনিনা তাওফিকা একরাম, পরিচালক মুহসীনিনা সারিকা একরাম, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর রুহুল আমিন এফসিএমএ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ব্যারিস্টার সাজেদ আহমেদ সামি, কোম্পানি সচিব মো. মহিউদ্দিন সরদার, সিএফও মুশতাক আহমদ, হেড অফ ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স মো. মাহফুজুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST