মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
রূপালী ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশের ১১ তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব তারেক রহমানকে শুভেচ্ছা সাপ্তাহিক দর কমায় সবার ওপরে এশিয়াটিক ল্যাবরেটরিজ দর বৃদ্ধিতে শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল বাজারে সবচেয়ে বেশি লেনদেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মা সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক শেষ কার্যদিবসে পুঁজিবাজারে পতন, কমেছে লেনদেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজে বড় অঙ্কের শেয়ার নিচ্ছেন আজিজ মোহাম্মদ ভাই জুলাই গণআন্দোলন ছিল বাকস্বাধীনতার দাবিতে: বিরোধীদলীয় নেতা
রূপালী ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংকের ঢাকা দক্ষিণ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আজকের পুঁজিবাজার:রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ব্যবসায়িক পর্যালোচনা সভা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) মতিঝিলস্থ রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার।

‎সম্মেলনে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া ও মো. মইন উদ্দিন মাসুদ এবং আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম।
‎সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক তানভীর হাছনাইন মইন।

এছাড়াও ঢাকা দক্ষিণ বিভাগের আওতাধীন শাখা ব্যবস্থাপক ও উপ-শাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

সম্মেলনে ব্যাংকের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও আদায়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামীর কর্মপরিকল্পনা নির্ধারণ এবং নির্ধারিত লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST