রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

মেট্রো স্পিনিংয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মেট্রো স্পিনিংয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে মেট্রো স্পিনিং লিমিটেড এর ৩০তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় হাইব্রিড মাধ্যমে কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিচালক পর্ষদের সদস্যগনসহ বহু শেয়ারহোল্ডার স্বশরীরে ও অনলাইনে সংযুক্ত ছিলেন।

উক্ত সভায় শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের দেন চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী খোকন।

সভায় শেয়ারহোল্ডারগন তাদের বক্তব্য ও মূল্যবান পরামর্শ প্রদান করেন। শেয়ারহোল্ডারগন কোম্পানীর সার্বিক সফলতা কামনা করেন। কোম্পানীর মাননীয় ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য পরিচালকবৃন্দ শেয়ারহোল্ডারদেরকে তাদের সমর্থন ও পৃষ্ঠপোষকতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় ২০২৪-২০২৫ ইং অর্থ বছরের পরিচালকমন্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরনীসহ অন্যান্য সকল এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST