রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

মাগুরা মাল্টিপ্লেক্সের এজিএম অনুষ্ঠিত

মাগুরা মাল্টিপ্লেক্সের এজিএম অনুষ্ঠিত

আজকের পুঁজিবাজার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসির ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত এ সভায় কোম্পানীর চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন সভাপতিত্ব করেন।

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ পরিচালনা পর্ষদ ঘোষিত ১১ শতাংশ নগদ লভ্যাংশ সহ অন্যান্য সকল আলোচ্যসূচি অনুমোদন করেন।

কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোবারক হোসেন, পরিচালক মোস্তফা জামাল মহীউদ্দীন, পরিচালক এডভোকেট মোঃ গোলাম কিবরিয়া, কোম্পানী সচিব মুঃ মুস্তাফিজুর রহমান এবং কোম্পানীর সিএফও নাইমুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক মোঃ রেজাউল ইসলাম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. রফিকুল ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. নাফিসা রওনক।

সভায় ৬১ জন শেয়ারহোল্ডার সশরীরে এবং অনলাইনে যুক্ত থেকে অংশগ্রহণ করেন। শেয়ারহোল্ডারগণ কোম্পানী কর্তৃক ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনায় সন্তুষ্টি প্রকাশ করেন। কোম্পানীর নতুন নামকরণ এবং লাভজনকভাবে ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে মেমোরেন্ডাম অব এসোসিয়েশন সংশোধন করে বহুমুখী ব্যবসার উদ্যোগকে উপস্থিত শেয়ারহোল্ডারগণ স্বাগত জানান এবং আগামী দিনে কোম্পানীর ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

সিস্টেমে অনুষ্ঠিত এ সভায় কোম্পানীর চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন সভাপতিত্ব করেন।

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ পরিচালনা পর্ষদ ঘোষিত ১১ শতাংশ নগদ লভ্যাংশ সহ অন্যান্য সকল আলোচ্যসূচি অনুমোদন করেন।

কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোবারক হোসেন, পরিচালক মোস্তফা জামাল মহীউদ্দীন, পরিচালক এডভোকেট মোঃ গোলাম কিবরিয়া, কোম্পানী সচিব মুঃ মুস্তাফিজুর রহমান এবং কোম্পানীর সিএফও নাইমুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক মোঃ রেজাউল ইসলাম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. রফিকুল ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. নাফিসা রওনক।

সভায় ৬১ জন শেয়ারহোল্ডার সশরীরে এবং অনলাইনে যুক্ত থেকে অংশগ্রহণ করেন। শেয়ারহোল্ডারগণ কোম্পানী কর্তৃক ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনায় সন্তুষ্টি প্রকাশ করেন। কোম্পানীর নতুন নামকরণ এবং লাভজনকভাবে ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে মেমোরেন্ডাম অব এসোসিয়েশন সংশোধন করে বহুমুখী ব্যবসার উদ্যোগকে উপস্থিত শেয়ারহোল্ডারগণ স্বাগত জানান এবং আগামী দিনে কোম্পানীর ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST