রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

মনোস্পুল বাংলাদেশ লভ্যাংশ অনুমোদন করেছে

মনোস্পুল বাংলাদেশ লভ্যাংশ অনুমোদন করেছে

আজকের পুঁজিবাজার: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কোম্পানির ঘোষিত ১৫ শতাংশ স্টক এবং ৫ শতাংশক্যাশডিভিডেন্ড অনুমোদন করেছে মনোস্পুল বাংলাদেশ পিএলসি। সোমবার (২৯ ডিসেম্বর) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত কোম্পানির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে এই ডিভিডেন্ড অনুমোদন করা হয়।সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন। ১৫ শতাংশ বোনাস শেয়ার এবং ৫ শতাংশ নগদ ডিভিডেন্ড পাওয়ায় বিনিয়োগকারীরা বেশ সন্তোষ প্রকাশ করেছেন। ডিভিডেন্ড ছাড়াও সভার বাকি সব আলোচ্যসূচিও শেয়ারহোল্ডারদের সম্মতিতে পাস করা হয়।সভায় জানানো হয়, কোম্পানিকে আরও লাভজনক করতে এবং ব্যবসার পরিধি বাড়াতে নতুন কিছু পরিকল্পনা করা হয়েছে। এর অংশ হিসেবে কোম্পানির নাম পরিবর্তন এবং ‘মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন’ সংশোধন করে বহুমুখী ব্যবসার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানির এই নতুন পরিকল্পনাকে স্বাগত জানান এবং আগামী দিনে ব্যবসায়িক উন্নতির আশা প্রকাশ করেন।

বার্ষিক এই সাধারণ সভায় সশরীরে উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জামাল মহীউদ্দীন, পরিচালক মোঃ মোবারক হোসেন, পরিচালক এডভোকেট মোঃ গোলাম কিবরিয়া, কোম্পানি সচিব মোঃ ইমদাদুল হক এবং সিএফও খন্দকার আশরাফ উদ্দীন। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন পরিচালক মোঃ রেজাউল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. আতাউর রহমান এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. শামসুন্নাহার। সভায় সশরীরে এবং অনলাইনে সব মিলিয়ে মোট ৫৫ জন শেয়ারহোল্ডার অংশ নেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST