সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (২২ ফেব্রুয়ারি) অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি কোম্পানিটি ৩৮ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৩ কোটি ৬২ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-রবি আজিয়াটা পিএলসি, খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, সায়হাম কটন মিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড।
Leave a Reply