রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বিএনপি’র নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ জয় লাভে বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা

বিএনপি’র নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ জয় লাভে বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা

আজকের পুঁজিবাজার:সবার আগে বাংলাদেশ” বিনির্মাণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ও ভূমিধস জয়লাভের জন্য দেশের জনগন ও বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। একই সাথে মহান জাতীয় সংসদে জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আপনারা সরকারী দল এবং শক্তিশালী বিরোধী দল সমন্বিতভাবে দেশের ভঙ্গুর ব্যাংকিং ব্যাবস্থা, ICU তে থাকা পুঁজিবাজার এবং কোমায় থাকা সার্বিক ব্যাবসা বানিজ্য ও আর্থিক অব্যবস্থাপনা পুনঃগঠন বা পুনঃরুদ্ধারে আপনাদের সরকারের কাছে Innovative, Enthusiastic Activities প্রথম ৬ মাসের মধ্যে দৃঢ়ভাবে আশা করছি, যেন জনগণের মধ্যে প্রানের সঞ্চার হয়, জনগণ যেনো স্বতঃস্ফূর্তভাবে দেশের সকল সেক্টরে বিনিয়োগে এগিয়ে আসে।

“সবার আগে বাংলাদেশ” বিনির্মানে আপনাদের সরকারের নবগঠিত কেবিনেট বা মন্ত্রীসভায় অবশ্যই অবশ্যই Financially Integrated Dignified একজন অর্থমন্ত্রী, পুঁজিবাজার বিষয়ে বাস্তবিক জ্ঞানসম্পন্ন একজন অর্থ প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক গভর্নর, BSEC চেয়ারম্যান, ICB চেয়ারম্যান ও জাতীয় রাজস্ববোর্ড চেয়ারম্যান নিয়োগ প্রদান সর্বপ্রথম কাজ হবে। Absolute Power Makes Absolute Corruption এই চিরন্তন সত্য কথাটি মনে রেখে আপনাদের উপর দেশের জনগণ ভঙ্গুর অর্থনীতি পুনঃরুদ্ধারে যে গুরুদায়িত্ব অর্পন করেছে তা সফলভাবে বাস্তবায়ন করবেন বলে দৃঢ়ভাবে আশা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST