রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএসইসির শোক

আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএসইসির শোক

আজকের পুঁজিবাজার:সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গভীর শোক প্রকাশ করেছে।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারেকয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে বিএসইসির এক শোক বার্তায় বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তাঁর মৃত্যুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান, কমিশনার ও কর্মকর্তা-কর্মচারীরা গভীরভাবে শোকহত। বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে আজ কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত ৯৯০তম কমিশন সভায় এ সংক্রান্ত একটি শোকপ্রস্তাবও গৃহীত হয়েছে।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি বাংলাদেশ ও দেশের জনগণের সার্বভৌমত্ব, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। রাজনৈতিক জীবনে তিনি বহুদলীয় গণতন্ত্র, সাংবিধানিক শাসনব্যবস্থা ও রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তিনি দীর্ঘদিন বিরোধীদলীয় নেতা হিসেবেও সংসদীয় রাজনীতিতে সক্রিয় থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালন করেছেন। দেশের মানুষের কাছে তিনি একজন অনুকরণীয় ও অনুসরণীয় নেতৃত্বের প্রতীক ও শ্রদ্ধার পাত্র হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর পক্ষ হতে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করা হচ্ছে এবং গভীর শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। একইসাথে বিএসইসির পক্ষ থেকে তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST