শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সী পার্ল বীচ

বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সী পার্ল বীচ

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঠান্ডা পানি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রয়েল টিউলিপ ফ্রাঞ্চাইজ সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৮০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৬২৬ বারে ৩৩ লাখ ৯৫ হাজার ৯৩৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৬৯ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ১৬৭ বারে ১০ লাখ ৪৭ হাজার ২৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৯ কোটি ৫৪ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ইনটেকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ২৫ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৩৭ বারে ২২ লাখ ১০ হাজার ৪৮৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৬৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – দেশ গার্মেন্টসের ৩.৮১ শতাংশ,  পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.৭০ শতাংশ, একমি পেস্টিসাইডের ৩.৬৬ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৩.৫৭ শতাংশ, এমএল ডাইংয়ের ৩.৫৭ শতাংশ,  এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩.৪৮ শতাংশ ও সাইনপুকুর সিরামিকসের ৩.২৮ শতাংশ দর বেড়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST