সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক

দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক

আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৫ ফেব্রুয়ারি)  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার দর ২ টাকা ৬ পয়সা বা ৪ দশমিক ৯৯ শতাংশ কমেছে।

‎দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল জিল বাংলা সুগার মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ৯৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা জুট স্পিনার্স লিমিটেডের শেয়ারদর ৩ দশমিক ৭৮ শতাংশ কমেছে।

‎এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট, দি ইবনে সিনা ফার্মা, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, শ্যামপুর সুগার মিলস, আফতাব অটোমোবাইলস লিমিটেড এবং নাভানা সিএনজি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2023 ajkerpujibazar.com
Design & Developed by BD IT HOST