আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের রূপালী ব্যাংক পিএলসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) আবারও স্থগিত করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে , আজ ৭ আগস্ট ব্যাংকটির এজিএম ও ইজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত ব্যাংকটির এজিএম ও ইজিএম পুনরায় স্থগিত করা হয়। এ নিয়ে একাধিকবার স্থগিত ও তারখি পরিবর্তন করেছে রূপালী ব্যাংক। পাশাপাশি কোম্পানিটি পরবর্তীতে এজিএম ও ইজিএমের নতুন তারিখ জানিয়ে দিবে বলে জানিয়েছে।
শুরুতে গত ৩০ জুলাই এজিএম ও ইজিএমের তারিখ ঘোষণা করে রূপালী ব্যাংক পিএলসি। এরপর তা সামনে এগিয়ে ২৩ জুলাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অনিবার্য কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত