আজকের পুঁজিবাজার:শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সী ফুড লিমিটেড ৩০ জুন,২০২৩ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ৭৫ শতাংশ বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি আলোচ্য বছরে ১২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০০ শতাংশ বোনাস। কিন্তু বিএসইসি ৭৫ শতাংশ বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে।
আগামী ২৬ ডিসেম্বর কোম্পানির বোনাস লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এছাড়া অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত