আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিলের। কোম্পানিটি ২০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গ্রামীণফোন ৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ম্যারিকো ৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফাইন ফুডস ৩ কোটি ৮৯ লাখ, মালেক স্পিনিং ১ কোটি ৬ লাখ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ১ কোটি ১৮ লাখ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ১ কোটি ৭৩ লাখ, রবি আজিয়াটা ১ কোটি ১৪ লাখ ও সানলাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত