
আজকের পুঁজিবাজার:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার (২৭ আগস্ট) ৩০ টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১২ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৪৪ লাখ ৪৬ হাজার ১৫১ টি শেয়ার ৬৪ বার হাত বদলের মাধ্যমে ১২ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের সবচেয়ে বেশি ২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৭২ লাখ টাকার ও শাইন পুকুর সিরামিকসের ১ কোটি ৪৫ লাখ টাকার লেনদেন হয়েছে।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত