প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ১:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৬:৪৭ পি.এম
১১ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

আজকের পুঁজিবাজার:সপ্তাহের চতুর্থ কার্য দিবসবুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১১ কোটি ২৭ লক্ষ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড-এর। এদিন কোম্পানিটির ১ কোটি ৮০ লক্ষ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৭৩ লক্ষ ৯৪ হাজার টাকার।
১ কোটি ২৮ লক্ষ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন লি: এর ১ কোটি ২৩ লক্ষ ৩৪ হাজার টাকা, ফাইন ফুডস লি: এর ১ কোটি ২২ লক্ষ ৮৭ হাজারটাকা, কোহিনূরক্যামিকেলস্ কোম্পানি (বাংলাদেশ) লি: এর ১ কোটি ১১ লক্ষ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত