আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ১১ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৭৮ পয়সা।
একই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো হয়েছে ৫৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৪ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৪ টাকা ১০ পয়সা। গত ৩০ জুন এনএভিপিএস ছিল ২০২ টাকা।
পরিচালনা পর্ষদের বৈঠকে প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত