
আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮২টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
<কঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৭ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ০৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬২১ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ১১৩৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ২১১৩ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ১ হাজার ২১১ কোটি ২৯ লক্ষ ৫৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৯৬ কোটি ১১ লক্ষ ২৩ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮২টি কোম্পানির, বিপরীতে ১৫৮টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত