
আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ২০২৪-২৫ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ১ টাকা ৬৬ পয়সা।
২০২৪-২৫ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৫৭ পয়সা। আগের বছর একইসময়ে এনএভি হয়েছিল ১৬ টাকা ২৪ পয়সা।
আগামী ২৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ সেপ্টেম্বর।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত