
আজকের পুঁজিবাজার: পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (০৭ জুন থেকে ১১ জুন) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পুরো সপ্তাহজুড়ে কোম্পানিটির সূত্র মতে, পুরো সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২ দশমিক ১৬ শতাংশ।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম। প্রতিষ্ঠানটির প্রতিদিন গড়ে ২৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ২২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স।
এ ছাড়া শীর্ষ লেনদেন তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সানলাইফ ইন্স্যুরেন্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, আনোয়ার গ্যাল্ভানাইজিং, জেনেক্স ইনফোসিস, পিপলস ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং বিডি থাই ফুড।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত