নিজস্ব প্রতিবেদক: শেয়ার বাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা মো. মনসুরুজ্জামান তার স্ত্রীকে শেয়ার উপহার দেবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, মনসুরুজ্জামান তার স্ত্রী সুলতানা ফেরদৌসী বেগমকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) ৫ লাখ ৩০ হাজার শেয়ার উপহার দেবেন। এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ১৫ লাখ ৩০ হাজার শেয়ার রয়েছে।
উল্লেখ্য, এই উদ্যোক্তা পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর লেনদেন ব্যবস্থার বাইরে গিয়ে তার স্ত্রীর কাছে নির্দিষ্ট পরিমাণ শেয়ার উপস্থাপন করতে পারবেন।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত