আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি অর্থববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৮ পয়সা। আগের বছর একই সময়ে আয় (ইপিএস) ছিল ১৪ পয়সা।
অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২৩) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮০ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৪০ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪ টাকা ১১ পয়সা।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত