আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত শাশা ডেনিমস লিমিটেড ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৪০ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৫ টাকা ৭৫ পয়সা।
৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা ৫৭ পয়সা।
আগামী ২১ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ নভেম্বর।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত