আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে মালেক স্পিনিং মিলস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২০ জুলাই) ডিএসইতে সবোর্চ্চ মালেক স্পিনিং মিলস পিএলসি ৪৭ কোটি ১৬ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল টেকনো ড্রাগ লিমিটেড। কোম্পানিটির ৩৫ কোটি ৬৯ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২৪ কোটি ৭৭ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-এসিআই ফর্মুলেশনস,ফার ইস্ট নিটিং,বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি),জেনেক্স ইনফোসিস ,আই পি ডি সি ফাইন্যান্স ,এম.এল ডাইং এবং লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত