
আজকের পুঁজিবাজার:সপ্তাহের চতুর্থ কার্যদিবস সোমবার (০৭ জুলাই) পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন, কোম্পানিটির ৩৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৭ লাখটাকার। আর ১৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মা, সি পার্ল, লাভেলো আইসক্রিম, বিএসসি, অগ্নি সিস্টেমস এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত