
আজকের পুঁজিবাজার: পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি বা এনসিসি ব্যাংক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে ব্যাংকটির ৩৯ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৩৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে লাভেলো আইসক্রিম।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রিলায়েন্স ইন্স্যুরেন্স, ইবিএল, মীর আখতার, ডমিনেজ স্টিল, টেকনো ড্রাগস, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং খান ব্রাদার্স পিপি অভেন ব্যাগ।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত