আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি ৫১ পয়সা লোকসান হয়েছিল।
৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪২ টাকা ৭ পয়সা।
কোম্পানির ব্যাখ্যা অনুযায়ী, আলোচিত প্রান্তিকে উৎপাদন কার্যক্রমে পরিচালন লোকসান হলেও পুঁজিবাজারে বিনিয়োগ থেকে আয়, স্থায়ী আমানতের সুদ এবং উত্তরায় অবস্থিত জিকিউ শেফালী টাওয়ারের ভাড়া থেকে আয় হওয়ায় সামগ্রিকভাবে মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। কাঁচামাল ও উৎপাদনের অন্যান্য উপকরণের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় উৎপাদন কার্যক্রমে এ লোকসান হয়েছে। এসব উৎস থেকে পাওয়া আয় ও অন্যান্য অন-পরিচালন আয় পরিচালন লোকসানের প্রভাব আংশিকভাবে পুষিয়ে দিয়েছে।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত