আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্স পিএলসি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৩ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৮৫ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ০৪ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩ টাকা ৮২ পয়সা লোকসান হয়েছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৩ টাকা ৭৪ পয়সা।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত