আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ফাতেমা জহির মজুমদার। মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির ২৩৩তম বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে পরবর্তী কার্যকালের জন্য চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করা হয়।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে
ফাতেমা জহির মজুমদার দীর্ঘদিন ধরে বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ ও বিভিন্ন কমিটিতে দায়িত্ব পালন করছেন। একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে দেশে ও বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত