প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ৪:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৩, ৮:০৫ পি.এম
বিশ্বকাপে প্রাইস মানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল

শোয়েব মজুমদার : ক্রিকেট বিশ্বকাপ দ্বারপ্রান্তে ।আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে এবারের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের। বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আসুন জেনে নেয়া যাক কোন দল কত পাবে-ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সর্বমোট প্রাইজমানি ১০ মিলিয়ন ডলার। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ৪ মিলিয়ন ডলার। রানার্সআপ দল পাবে ২ মিলিয়ন ডলার।
এছাড়াও সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৮ লাখ ডলার করে। গ্রুপ পর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার। সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়া ৬টি দল পাবে ১ লাখ ডলার করে।
একনজরে দেখে নিন বিশ্বকাপের প্রাইজমানি-
চ্যাম্পিয়ন দল – ৪ মিলিয়ন ডলার
রানার্সআপ দল - ২ মিলিয়ন ডলার
সেমিফাইনালে হেরে যাওয়া দল - ৮ লাখ ডলার করে
সেমিফাইনালে উঠতে না পারা দল - ১ লাখ ডলার করে
গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য - ৪০ হাজার ডলার
আজকের পুঁজিবাজার
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত