
বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপিডিপ্রকৌস) দীর্ঘদিন ধরে তার নিজস্ব গঠনতন্ত্রের আলোকে পরিচালিত হয়ে আসছে। গঠনতন্ত্রের ৩ এর ‘ক’ ধারায় স্পষ্টভাবে উল্লেখ আছে, “সংগঠন হিসেবে এই সমিতি হবে সম্পূর্ণ অরাজনৈতিক; কোন রূপ রাজনৈতিক, রাষ্ট্রবিরোধী ও বিশৃঙ্খল কার্যকলাপে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকবে না।”
এই নীতিমালার প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বাপিডিপ্রকৌসের ১৪৩২-১৪৩৪ বাংলা টার্মের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। দীর্ঘ এক দশক পর আগামী ১০ মে ২০২৫ তারিখে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নির্বাচন অরাজনৈতিক চেতনায় অনুষ্ঠিত হবে বিধায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) গণপূর্ত অধিদপ্তর শাখার কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে, সদস্যরা ব্যক্তিগতভাবে প্যানেলভুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
এদিকে, গণপূর্ত অধিদপ্তরের বাইরের কিছু কুচক্রিমহল, যারা বাপিডিপ্রকৌসের গঠনতন্ত্র সম্পর্কে অবগত নন, তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য ডিইএব নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে। এ প্রসঙ্গে ডিইএব কেন্দ্রীয় কমিটি তার সকল স্তরের নেতা, কর্মী এবং সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছে, এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার জন্য।
মোঃ সাখাওয়াত হোসেন
ডিইএব, গণপূর্ত অধিদপ্তর শাখা, ঢাকা।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত