আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১১ নভেম্বর বিকাল ৪ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এছাড়াও একই সভায় ৩১ মার্চ, ২০২৪, ৩০ জুন, ২০২৪ এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত