আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ প্রতিষ্ঠানের মধ্যে ১৮৩টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে রূপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা আফতাব অটোমোবাইলসের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ।
আজ দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- বিবিএস ক্যাবলস পিএলসি, মুন্নু ফেব্রিক্স, বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং, নাভানা সিএনজি, ফাইন ফুডস, আনোয়ার গ্যালভানাইজিং, ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত