আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পার্ল বিচ রিসিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের শুন্য শতাংশ লভ্যাংশ দেবে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৫৬ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৪৬ পয়সা লোকসান হয়েছিল।
আলোচিত বছরে শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ৫৩ পয়সা, যা আগের বছর ২ টাকা ৪৪ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৭৭ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর হাইব্রিড সিস্টেমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ ডিসেম্বর।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত