আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যান হলেন ড. প্রফেসর মেলিতা মেহজাবিন। পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর জায়গায় স্থলাভিষিক্ত হলেন।
নির্বাচিত এমপিরা কোনো ব্যাংকের চেয়ারম্যান পদে থাকতে পারেন না- এ কারণে ফেনী-৩ আসনের এমপি আব্দুল আউয়াল মিন্টু এ পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে তার জায়গায় নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে পরিচালনা পর্ষদ।
মেলিতা মেহজাবিন গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও ইউনিলিভারের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োজিত আছেন। তিনি আইবিএ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং ২০০৯ সালে প্রভাষক হিসেবে প্রতিষ্ঠানটিতে যোগ দেন।
কনওয়েলথ স্কলার মেলিতা যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অ্যালায়েন্স ম্যানচেস্টার বিজনেস স্কুল থেকে অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে পিএইচডি করেছেন এবং শ্রীলঙ্কার কলম্বো বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষকতা পেশায় আসার আগে করপোরেট সেক্টরে পাঁচ বছর কাজ করেছেন। দায়িত্ব পালন করেছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও সিটিব্যাংক এনএ-তে।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত