আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ প্রতিষ্ঠানের মধ্যে ৯৬টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (২৫ ফেব্রুয়ারি) ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ১৮ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং। কোম্পানিটির শেয়ারদর ১৬ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ।
রোববার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- বেস্ট হোল্ডিংস লিমিটেড, ফাইন ফুডস, অলিম্পিক এক্সেসরিজ, বিডি থাই অ্যালুমিনিয়াম, লিবরা ইনফিউশনস, দেশবন্ধু পলিমার, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত