
আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস (০৬ এপ্রিল) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, এদিন ডিএসইতে বেক্সিমকো ফার্মা শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ টাকা ৭০ পয়সা ৯ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড লিমিটেড । কোম্পানিটির শেয়ারদর ৫০ পয়সা বা ৯ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকস শেয়ারদর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৫৪ শতাংশ।
বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- আইসিবিএএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, নাভানা ফার্মা, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত