
আজকের পুঁজিবাজার:পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মোট ৩৯৯ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ১৪০ টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৬০ পয়সা ৯ দশমিক ৭০ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৮০ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা কহিনূর কেমিক্যালস কোম্পানি বাংলাদেশ লিমিটেড শেয়ারদর বেড়েছে ৩০ টাকা বা ৫ দশমিক ৬৭ শতাংশ।
মোঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেডিএস অ্যাসেসোরিজ লিমিটেড, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইফাড অটোস পিএলসি, ফোনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং সার্ফ ইন্ডাস্ট্রিজ পিএলসি।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত