প্রিন্ট এর তারিখঃ জুন ১২, ২০২৬, ২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৫:৪৪ পি.এম
দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
আজকের পুঁজিবাজার:পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৪১ বারে ৩ লাখ ৩৫ হাজার ৮৮৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৮১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৩১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৫৩ বারে ৮ লাখ ৩৬ হাজার ৮৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ১০ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা নাহি ক্যাপিটালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। কোম্পানিটি ৬৩৮ বারে ৭ লাখ ৪৭ হাজার ৭৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়্যাল ফান্ডের ৭.৬৯ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৪২ শতাংশ, ফার্স্ট বাংলাদেশ ফিক্সকড ইনকাম ফান্ডের ৭.৪০ শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৭.১৪ শতাংশ, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ৭.০৩ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬.৯০ শতাংশ ও সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৬.৫৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত