আজকের পুঁজিবাজার: পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৩ আগস্ট থেকে ২ আগস্ট) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে দর কমেছে ২০ দশমিক ২৩ শতাংশ। সপ্তাহ শেষে শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৭ দশমিক ২০ টাকা।
সাপ্তাহিক দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমরা টেকনোলজি। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৫ দশমিক ৭৬ শতাংশ। আর তৃতীয় স্থানে থাকা এম এল ডাইংয়ের শেয়ার দর কমেছে ক্যাপিটেক গ্রোথ ফান্ডের ইউনিট দর কমেছে ১৫ দশমিক ৩৮ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- তুং-হাই নিটিং, শমরিতা হসপিটাল, সান লাইফ ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, সিলভা ফার্মাসিউটিক্যালস, রিং-শাইন ও লাভেলো আইসক্রীম।
www.ajkerpujibazar.com
কপিরাইট © আজকের পুঁজিবাজার ২০২৩-২০২৫ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত